Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর সমর্থনে গণমিছিল

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৭

আলফাডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর সমর্থনে গণমিছিল

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক ড. ইলিয়াস মোল্যার সমর্থনে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনি আনুষ্ঠানিক প্রচারের শেষ হওয়ার আগের দিন সোমবার সন্ধ্যায় এ মিছিল বের হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী কর্মী ও সমর্থকদের স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, নায়েবে আমীর এস এম রিদওয়ানুন্নবীসহ স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা আগামী নির্বাচনে ভোটারদের নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। এছাড়া তারা ফরিদপুর-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক ড. ইলিয়াস মোল্যাকে বিজয়ী করার জন্য সর্বাত্মক সমর্থন দেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর