শিবপুরে বিএনপি প্রার্থীর সমর্থনে আলেম-ওলামাদের মিছিল
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০
ছবি : বাংলাদেশের খবর
নরসিংদীর শিবপুর উপজেলার আলেম-ওলামারা ধানের শীষ প্রতীকের প্রার্থী মনজুর এলাহীর সমর্থনে মিছিল করেছেন। নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির এই প্রার্থীর পক্ষে সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকালে বর্ণাঢ্য এ শোভাযাত্রা বের হয়।
মিছিলটি শিবপুর উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা বিএনপির সদস্য ও প্রার্থী মনজুর এলাহীর ছোট ভাই মাহবুবুর রহমান মনিরের নেতৃত্বে এ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক আলেম-ওলামা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ শিবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা জাকির হোসেন কাসেমী, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা মোছলেহ উদ্দিন, জামেয়া-ই-ফারুকিয়া শেরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মোসলেহ উদ্দিন এবং ইমাম পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় ধর্মীয় নেতারা।
সুমন রায়/এআরএস

