Logo

সারাদেশ

বান্দরবানে বিএনপির প্রচারণা অফিসে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩

বান্দরবানে বিএনপির প্রচারণা অফিসে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

ছবি : বাংলাদেশের খবর

বান্দরবান শহরের হাফেজঘোনা এলাকায় গভীর রাতে বিএনপির একটি অস্থায়ী নির্বাচনি প্রচারণা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বিএনপি নেতাদের দাবি, দুবৃত্তরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে এবং নির্বাচন বানচালের উদ্দেশ্যেই এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হতে পারে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বিএনপির স্থানীয় নেতারা জানান, রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাদের নির্বাচনি প্রচারণা অফিসে অগ্নিসংযোগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিসংযোগে অফিসের ব্যানার, পোস্টার ও গুরুত্বপূর্ণ প্রচারণা সামগ্রী পুড়ে যায়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতারা বলেন, নির্বাচনের মাঠে জনসমর্থন দেখে একটি পক্ষ আতঙ্কিত হয়ে এমন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়েছে।

তারা অভিযোগ করেন, নির্বাচনি পরিবেশ অস্থিতিশীল করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, ‘গভীর রাতে কে বা কারা বিএনপির নির্বাচনি অস্থায়ী প্রচারণা অফিসে অগ্নিসংযোগ করেছে, তা তদন্ত চলছে। যেই করুক না কেন, সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে তদন্ত শুরু করা হয়েছে এবং সিসি ক্যামারার ফুটেজ পরীক্ষাসহ নানা ধরনের তথ্য-প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর