Logo

সারাদেশ

খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার

পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৭

পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন

ছবি : বাংলাদেশের খবর

পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন– এমন মন্তব্য করেছেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পানছড়ি উপজেলার পূজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করে এলাকার উন্নয়নের কথা তুলে ধরুন। যারা উন্নয়নে বাধা দিচ্ছেন, তাদের প্রতিহত করতে যোগ্য নেতা বাছাইয়ের সুযোগ হাতছাড়া করবেন না। সেনাবাহিনী আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।’ একইসাথে আঞ্চলিক সংগঠনগুলোকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভা শেষে পূজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, উদ্যোগী নারীদের মধ্যে সেলাই মেশিন, হতদরিদ্রদের মধ্যে হুইলচেয়ার ও শীতকম্বল বিতরণ করেন সেনা কমান্ডার।

এ সময় খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, সেনা রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক সেনাবাহিনীর আয়োজিত চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শন করেন।

ছোটন বিশ্বাস/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর