Logo

সারাদেশ

বোরকা পরে জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে একটি মহল : বিএনপি প্রার্থীর অভিযোগ

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৩

বোরকা পরে জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে একটি মহল : বিএনপি প্রার্থীর অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফ অভিযোগ করেছেন, নির্বাচনে একটি মহল বোরকা পরে মুখ ঢেকে জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি এ বিষয়ে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুরের মজেয় মঞ্জিলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

চৌধুরী নায়েব ইউসুফ বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা জরুরি।’

এ সময় তিনি নির্বাচনে কোনো সংঘাতের আশঙ্কা নেই উল্লেখ করে দলের নেতাকর্মীসহ সবাইকে শান্ত ও সংযত থাকার অনুরোধ জানান।

অপূর্ব অসীম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংবাদ সম্মেলন বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর