আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীতে ৩০ জনের যোগদান
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৩
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেছেন। ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ জন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে দলটিতে যোগদান করেন। এ সময় নবাগতদের ফুল ও গলায় মালা পরিয়ে বরণ করে নেন জামায়াতের নেতারা।
স্থানীয় জামায়াত নেতা মন্টু ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, উপজেলা নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী এবং সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আক্তার হোসেন।
বক্তারা বলেন, নতুন যারা জামায়াতে যোগ দিয়েছেন তারা সংগঠনের আগামী দিনের সম্পদ। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন এবং ইসলামী আদর্শভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নেতারা।
অনুষ্ঠানে উপজেলা জামায়াত নেতারা বলেন, ‘আজ যারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন, তারা আগামী দিনের সম্পদ। ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে এবং ইসলামী আদর্শভিত্তিক সমাজ বিনির্মাণে এই নতুন কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবেন।’
যোগদানকারীদের মধ্য থেকে দাউদ শেখ, সিরাজ মিয়া, শাকিল শেখ ও হাসমত মিয়া তাদের প্রতিক্রিয়ায় জানান, দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে এবং জামায়াতের শৃঙ্খলিত জীবন ও ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামীতে দলের সব জনকল্যাণমূলক ও সাংগঠনিক কার্যক্রমে তারা সক্রিয় থাকার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
এমবি

