Logo

সারাদেশ

আচরণবিধি ভঙ্গের দায়ে আমির হামজাকে জরিমানা

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৮

আচরণবিধি ভঙ্গের দায়ে আমির হামজাকে জরিমানা

আচরণবিধি ভঙ্গের দুটি অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। সোমবার দিবাগত রাতে জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম এ জরিমানা করেন।

নির্বাচনী বিচারিক আদালত সূত্রে জানা গেছে, আমির হামজার নির্বাচনী এলাকায় টানানো ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা না থাকায় তার বিরুদ্ধে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে অভিযোগ জমা পড়ে। এটি নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর ৭ (ঝ) লঙ্ঘিত হয়েছে। এ ছাড়া তার ব্যানারে নির্ধারিত আকারের চেয়ে বড় মাপের ছবি ব্যবহারের আরও একটি অভিযোগ জমা পড়ে। যা আচরণ বিধিমালার ২৫ এর ৭ (ছ) এর লঙ্ঘন। 

এসব বিধি লঙ্ঘনের প্রেক্ষিতে উভয়পক্ষের শুনানি শেষে নির্বাচনী বিচারিক আদালতের বিচারক আরিফুল ইসলাম আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর