Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় নির্বাচনী কেন্দ্র দখলমুক্ত করার মহড়া

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২১

আলফাডাঙ্গায় নির্বাচনী কেন্দ্র দখলমুক্ত করার মহড়া

​জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ফরিদপুরের আলফাডাঙ্গায় যৌথবাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই মহড়া প্রদর্শিত হয়।

মহড়ায় দেখা যায়, ভোটগ্রহণ চলাকালীন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কেন্দ্রের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। প্রথমে পুলিশ ও আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। পরবর্তীতে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্বৃত্তদের আটক করে কেন্দ্র দখলমুক্ত করেন। এরপর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

সংশ্লিষ্টরা জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন যে কঠোর অবস্থানে রয়েছে এই মহড়া তারই আগাম বার্তা। যৌথবাহিনীর এমন প্রস্তুতি সাধারণ ভোটারদের মনে আত্মবিশ্বাস জোগাবে এবং যেকোনো বিশৃঙ্খলা রোধে বাহিনীর দক্ষতা বৃদ্ধি করবে।

মিয়া রাকিবুল/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর