Logo

সারাদেশ

পাবনা-ঢাকা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ২

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৫

পাবনা-ঢাকা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ২

পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, সকালে পাবনা থেকে ঢাকাগামী শাহজাদপুর ট্রাভেলস বাসটি শোলাবাড়িয়া ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহণের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। এ সময় পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অপরজন মাছরাঙা পরিবহণের হেলপার। গুরুতর আহত সাত থেকে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িক যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

শফিক আল কামাল/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর