কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৯
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনের সবকটি ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনের সবকটি ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার সদর উপজেলার কমান্ড রুমে সিসিটিভির কার্যক্রম ব্যবস্থাপনা পরিদর্শনকালে জেলা প্রশাসক আবদুল মন্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অংশ হিসেবে ভোটকেন্দ্রে যাতে কোনো অনিয়ম না হয়, তা সরাসরি লাইভ দেখার জন্য জেলার ৫৯৮টি ভোটকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে।
সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলা কমান্ড সেন্টারের মাধ্যমে প্রতিটি ভোটকেন্দ্রের সিসিটিভি পর্যবেক্ষণ করা সম্ভব।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি

