Logo

সারাদেশ

সংসদ নির্বাচন : খাগড়াছড়িতে মোতায়েন থাকছে ২৬৩৯ আনসার সদস্য

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৪

সংসদ নির্বাচন : খাগড়াছড়িতে মোতায়েন থাকছে ২৬৩৯ আনসার সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে মোতায়েন থাকছে ২ হাজার ৬৩৯ জন আনসার ও ভিডিপি সদস্য। ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে মোতায়েন থাকছে ২ হাজার ৬৩৯ জন আনসার ও ভিডিপি সদস্য। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলার চেঙ্গী এলাকায় অবস্থিত আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে সদস্যদের প্যারেড ও ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জ কমান্ডার ড. মোহাম্মদ সাইফুর রহমান।

 এ সময় তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বিষয়ে আনসার ও ভিডিপি সদস্যদের দিকনির্দেশনা দেওয়া হয়।

এবারের সংসদ নির্বাচনে খাগড়াছড়িতে মোতায়েন থাকছে ২ হাজার ৬৩৯ জন আনসার ও ভিডিপি সদস্য। নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে তিনজন পুলিশ সদস্যের পাশাপাশি ১৩ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

নির্বাচন সুষ্ঠু করতে মাঠে থাকবে আনসারের প্রায় ১৯টি স্ট্রাইকিং ফোর্স। এছাড়া প্রত্যেক প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন থাকবে।

ছোটন বিশ্বাস/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর