মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি শফিক, সম্পাদক আজিজা
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৭
‘সাহিত্য সংস্কৃতির চর্চা করি, আলোকিত দেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে পাবনায় মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে কবিতা পাঠ, সঙ্গীত পরিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ২০২৫-২৬ বর্ষে নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে লেখক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শফিক আল কামালকে সভাপতি ও কবি-গল্পকার আজিজা পারভীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের প্রেসক্লাব গলির রানা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় দৈনিক সিনসা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন দৈনিক সিনসার সম্পাদক সহকারী অধ্যাপক এস এম মাহবুব আলম, দৈনিক সিনসা নির্বাহী সম্পাদক কবি আমিনুর রহমান খান, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সামছুল হুদা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান খোকন, কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজির সিনিয়র শিক্ষক মোছা. নাছিমা খন্দকার, আদর্শ গার্লস বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উম্মে ছালমা কোহিনুর, ফেয়ার হাসপাতালের পরিচালক মাহি বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী কবি মো. জামিলা হোসেন, কবি ও শিক্ষক সালেহা ইমতিয়াজ, কবি ও গল্পকার অশ্রু সাগর আনোয়ার, সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক কবি সুমনা জোয়াদ্দার, কৃষি উদ্যোক্তা কবি মো. মকবুল হোসাইন, কবি গুলশান আরা বেগম নদী, আনন্দবাজার পত্রিকার জেলা প্রতিনিধি শিশির ইসলাম, দৈনিক সিনসার বিশেষ প্রতিনিধি খালেদ আহমেদ, বিয়িং হিউম্যান বাংলাদেশের সভাপতি শোআইব আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় সাহিত্য, সংস্কৃতি ও দেশের উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় মহান বিজয়ের মাসে সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করতে বিগত কমিটি বিলুপ্ত করে ২০২৫-২৬ বর্ষে নির্বাহী কমিটি ঘোষণা করেন দৈনিক সিনসার সম্পাদক সহকারী অধ্যাপক এস এম মাহবুব আলম।
২১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন :
সিনিয়র সহসভাপতি মোছা. নাছিমা খন্দকার (কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক), সহসভাপতি গোলাম ফারুক যুবরাজ (চলচ্চিত্র অভিনেতা), যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামিল হোসেন (বিশিষ্ট ব্যবসায়ী ও কবি), সাংগঠনিক সম্পাদক অশ্রু সাগর আনোয়ার (কবি ও গল্পকার), অর্থ সম্পাদক সুমনা জোয়াদ্দার (কবি ও শিক্ষক), দপ্তর সম্পাদক মো. মকবুল হোসাইন (কৃষি উদ্যোক্তা), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল কবির রঞ্জু (কবি ও গল্পকার), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক উত্তম কুমার দাস (কবি ও গীতিকার), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহি বিশ্বাস (ফেয়ার হাসপাতালের পরিচালক), নির্বাহী সদস্য হিসেবে ডাক্তার ইফতেখার মাহমুদ, এস এম ফরিদ, শামীমা রহমান সীমা, মনোয়ারা পারভীন, খালেকুজ্জামান পান্নু, নুরুজ্জামান সবুজ ও গুলশান আরা বেগম নদী।
শফিক/এমবি

