Logo

সারাদেশ

পাবনায় বিদেশি পিস্তল-রাইফেলসহ গ্রেপ্তার ৩

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৯

পাবনায় বিদেশি পিস্তল-রাইফেলসহ গ্রেপ্তার ৩

ছবি : বাংলাদেশের খবর

পাবনায় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে তিন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনুর রহমানের তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল ঈশ্বরদী থানা এলাকায় অভিযান চালায়।

প্রথমে পাকশী এলাকা থেকে ঝালকাঠির কাঠালিয়া থানার চিংড়াখালি গ্রামের বাসিন্দা মো. শাহিন (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঈশ্বরদীর দিয়ার বাঘইল এলাকা থেকে মো. হযরত প্রামানিক (৪৭) গ্রেপ্তার হন।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি লোডেড রাইফেল, ম্যাগাজিনসহ ৭ রাউন্ড তাজা কার্তুজ, একটি বিদেশি .২২ বোর রাইফেল, ম্যাগাজিন ও কার্তুজ এবং একটি কাঠের বাটযুক্ত একনালা বন্দুক উদ্ধার করা হয়।

একই দিন ভোরে পৃথক অভিযানে ঈশ্বরদীর মানিকনগর পশ্চিমপাড়া এলাকা থেকে মো. মোমিনুর ইসলাম খোকন (৩৩) গ্রেপ্তার হন। তার কাছ থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ম্যাগাজিনসহ ৬ রাউন্ড তাজা কার্তুজ, একটি ৭.৬৫ এমএম পিস্তল, ম্যাগাজিনসহ ১০ রাউন্ড তাজা কার্তুজ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

শফিক আল কামাল/এআরএস


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অস্ত্র উদ্ধার গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর