Logo

সারাদেশ

ভাঙ্গায় মহাসড়কে বাস উল্টে নিহত ২, আহত ২৫

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৩

ভাঙ্গায় মহাসড়কে বাস উল্টে নিহত ২, আহত ২৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সুয়াদী এলাকার সিসিবিএল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে চলন্ত একটি পিকআপকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি সড়কের পাশে উল্টে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। আহত হন বাসের আরও অন্তত ২৫ জন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ফলে এ হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইমরান মুন্সী/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর