Logo

সারাদেশ

সাতক্ষীরায় গুলি, ককটেল, মাদকসহ যুবক আটক

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৭

সাতক্ষীরায় গুলি, ককটেল, মাদকসহ যুবক আটক

সাতক্ষীরায় পিস্তলের গুলি, ককটেল, মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে সদর উপজেলার আলীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম আবু মুসা (৩২)। তিনি শহরের রসূলপুর গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে।

সাতক্ষীরা সদর সেনাক্যাম্প সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর এলাকার একটি বাঁশ বাগানে অভিযান পরিচালন করা হয়। এ সময় আবু মুসা নামের এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। 

পরে দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫টি ককটেল, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ৯৩ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটক ব্যক্তিকে জব্দ তালিকাসহ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

আব্দুস সামাদ/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অস্ত্র উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর