Logo

সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ সদস্যের বিএনপিতে যোগদান

Icon

আব্দুস সামাদ, সাতক্ষীরা

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ সদস্যের বিএনপিতে যোগদান

ছবি : বাংলাদেশের খবর

সাতক্ষীরার পাটকেলঘাটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ জন সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাটকেলঘাটা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যুক্ত হন।

যোগদানকারীরা হলেন—বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ও আহত সেল (খুলনা বিভাগ)-এর সমন্বয়কারী রাকিবুল ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের পাটকেলঘাটা থানার আহ্বায়ক রুবেল হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান, সদস্য সচিব ইকবাল হাসান, যুগ্ম সদস্য সচিব আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক রুবায়েত ইসলাম রাতুল, সদস্য সৌরভ ভট্টাচার্য, আজিম খাঁ, তামিম ইকবাল, আবু সাঈদ, সুমন হোসেন ও খাদিজা খাতুন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়া আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদানকারীদের স্বাগত জানান।

পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহমেদ তাদের ফুল দিয়ে বরণ করে নেন এবং দলের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

যোগদানকারী সদস্যরা বলেন, দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ মনে করেন, তরুণদের এ অংশগ্রহণ দলকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর