Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রের পাশের পুকুর থেকে লাঠিসোঁটা উদ্ধার

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৪

ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রের পাশের পুকুর থেকে লাঠিসোঁটা উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে পুকুর থেকে দেশীয় লাঠিসোঁটা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসব লাঠিসোঁটা উদ্ধার করে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন পেয়ে সঙ্গে সঙ্গে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালায়।

এ সময় পুকুরের পানির ভেতর থেকে বেশ কিছু দেশীয় লাঠিসোঁটা উদ্ধার করা হয়। তবে কে বা কারা এগুলো সেখানে রেখেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে নির্বাচনে ভয়ভীতি সৃষ্টির চেষ্টা করছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতেই এ অপতৎপরতা চালানো হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

আবু সালেহ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর