Logo

সারাদেশ

বদলগাছীতে দোকান থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৮

বদলগাছীতে দোকান থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

নওগাঁর বদলগাছীতে সড়কের পাশে দোকান থেকে ছয়টি তাজা ককটেল ও চারটি পেট্রোল বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল বদলগাছী সড়কের পাশের ওই দোকানে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় হাতে তৈরি ছয়টি ককটেল ও চারটি পেট্রোল বোমা পাওয়া যায়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, উদ্ধারকৃত বিস্ফোরকগুলো বর্তমানে থানা হেফাজতে রয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে এসব বিস্ফোরক মজুত করেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিস্ফোরক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করেছে।

এম এ রাজ্জাক/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর