সারা দেশের ন্যায় বান্দরবানেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৬
সারা দেশের ন্যায় পাহাড়ি জেলা বান্দরবানেও শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ছবি : বাংলাদেশের খবর
সারা দেশের ন্যায় পাহাড়ি জেলা বান্দরবানেও শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৭টি উপজেলার সব কেন্দ্রেই একযোগে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়।
সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটার লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। স্থানীয়রা জানান, সকালবেলার তুলনায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি আরও বাড়তে পারে।
নির্বাচনকে ঘিরে জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে। এছাড়া বিজিবি ও র্যাবের টহলও জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
সোহেল কান্তি নাথ/এমবি

