Logo

সারাদেশ

ভোট শুরুর আগেই ফরিদপুরের কেন্দ্রে সারিবদ্ধ ভোটার

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫

ভোট শুরুর আগেই ফরিদপুরের কেন্দ্রে সারিবদ্ধ ভোটার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের বিভিন্ন কেন্দ্রে ভোট শুরু হওয়ার আগেই ভোটারদের উৎসবমুখর উপস্থিতি। ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের বিভিন্ন কেন্দ্রে ভোট শুরু হওয়ার আগেই ভোটারদের উৎসবমুখর উপস্থিতি দেখা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার আগে শহর ও আশেপাশের কেন্দ্রগুলোতে আগ্রহী ভোটাররা একাধিক লাইনে দাঁড়িয়ে ভোট প্রদানের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

ফরিদপুর শহরের লক্ষ্মীপুরে চুনাঘাটা দাখিল মাদ্রাসা কেন্দ্রের ভোটার পঞ্চাশোর্ধ আকমল শেখ বলেন, ‘আমরা দীর্ঘদিন ভোট দিতে পারিনি। তাই সকাল সকাল ভোট দিতে চলে এসেছি। নিজের ইচ্ছামতো ভোট দেওয়ার আনন্দই আলাদা।’

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর