Logo

সারাদেশ

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৩

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৯

গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৩

গোপালগঞ্জে ভোটগ্রহণ চলাকালীন একটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের ককটেল হামলায় দুই আনসার সদস্য ও এক শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জেলা শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে এই ঘটনা ঘটে। আহতরা হলেন— কেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং ভোটারের সঙ্গে আসা আমেনা খানম (১৩) নামের এক শিশু।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভোটকেন্দ্রে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সকালে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এমন সময় দুর্বৃত্তরা কেন্দ্রের পাশের খালের ওপার থেকে লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে থাকা তিন জন আহত হন। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

পলাশ শিকদার/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর