Logo

সারাদেশ

নাটোরে যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ জামায়াত কর্মীর বিরুদ্ধে

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৪

নাটোরে যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ জামায়াত কর্মীর বিরুদ্ধে

নাটোরের গুরুদাসপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াতের এক কর্মীর বিরুদ্ধে। বুধবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার কালাকান্দর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহত মিজানুর রহমান (৩৫) খুবজীপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও কালাকান্দর গ্রামের ইউসুফ আলীর ছেলে। অভিযুক্ত জামায়াতকর্মী একই এলাকার মো. রেজাউল করিমের ছেলে শাহরিয়ার হোসেন। 

আহত যুবদল নেতা মিজানুর বলেন, রাতে বাড়ি ফেরার পথে কালাকান্দর এলাকায় পৌঁছালে অভিযুক্ত জামায়াত কর্মী শাহরিয়ার ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তিনি রক্তাক্ত হয়ে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

জানা গেছে, শাহরিয়ার পূর্বে আওয়ামী লীগ করলেও এখন জামায়াতের কর্মী হয়ে কাজ করছে। 

তবে অভিযোগ অস্বীকার করে নাটোর-৪ আসনের জামায়াতের প্রার্থী মো. আব্দুল হাকিম বলেন, শাহরিয়ার কবির নামে কালাকান্দর এলাকায় তার কোন কর্মী নেই। জামায়াতকে জড়িয়ে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। 

এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মো. শফিকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নাজমুল হাসান/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর বাংলাদেশ জামায়াতে ইসলামী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর