Logo

সারাদেশ

ফরিদপুরে ভোটকক্ষের ভেতরে টাকা বিতরণ, বিএনপির পোলিং এজেন্টকে জরিমানা

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৯

ফরিদপুরে ভোটকক্ষের ভেতরে টাকা বিতরণ, বিএনপির পোলিং এজেন্টকে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরে ভোটকেন্দ্রের ভেতর ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে বিএনপি প্রার্থীর এক পোলিং এজেন্টকে জরিমানা করেছেন বিচারিক আদালত। অভিযুক্তকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর-৩ আসনের বিসমিল্লাহ শাহ দরগাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত পোলিং এজেন্টের নাম তানজির ইসলাম। তিনি দেওরা এলাকার হাফিজুর ইসলামের ছেলে এবং ওই কেন্দ্রে বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের (ধানের শীষ) পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি-২১৩-এর চেয়ারম্যান এবং জ্যেষ্ঠ সিভিল জজ মো. সালাউদ্দিন এই আদেশ প্রদান করেন।

বিচারিক আদালত সূত্রে জানা গেছে, কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামানের অভিযোগের ভিত্তিতে ওই পোলিং এজেন্টকে আটক করা হয়। নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের টাকা দিয়ে প্ররোচিত করার অভিযোগটি নির্বাচনী আইন-২০২৫ এর ১৩ (চ) ধারায় অপরাধ হিসেবে প্রমাণিত হয়। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় নির্বাচনী আইন-১৯৭২ এর ৯১(বি)(২) ধারা মোতাবেক তাকে এই দণ্ড প্রদান করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামান বলেন, ‘ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিনিময়ে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ তোলেন জামায়াতের পোলিং এজেন্ট। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হলে তাঁরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।’

অপূর্ব অসীম/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন গণভোট জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর