Logo

সারাদেশ

সালথায় বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি ও খেলাফত মজলিসের ৩ নেতা আটক

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৪

সালথায় বিশৃঙ্খলার অভিযোগে বিএনপি ও খেলাফত মজলিসের ৩ নেতা আটক

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের সালথায় ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও কারচুপির অভিযোগে বিএনপি এবং খেলাফত মজলিসের তিন নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার ইউসুফদিয়া, নারানদিয়া ও জয়ঝাঁপ ভোটকেন্দ্র এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মো. আমজাদ হোসেন, সালথা উপজেলার গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম এবং বিএনপি কর্মী মো. রবিউল।

সেনাবাহিনী ও পুলিশ সূত্র জানায়, জয়ঝাঁপ স্কুল ভোটকেন্দ্র এলাকা থেকে আবুল কালামকে, নারানদিয়া স্কুল কেন্দ্র থেকে আমজাদ হোসেনকে এবং ইউসুফদিয়া স্কুল কেন্দ্র এলাকা থেকে রবিউলকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে অনধিকার প্রবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে।

সালথা সেনা ক্যাম্পের কর্মকর্তারা জানান, কেন্দ্রগুলোতে কারচুপি ও বিশৃঙ্খলা ঠেকাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সেনা ক্যাম্প থেকে জানানো হয়, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে; ভোটাধিকারে বাধা দানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটরা আইনি ব্যবস্থা নেবেন। নির্বাচনে যেকোনো ধরনের অনিয়ম কঠোর হস্তে দমন করা হবে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন গণভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর