Logo

সারাদেশ

কুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটক

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১১

কুষ্টিয়ায় কেন্দ্রে ভোট চাওয়ায় বিএনপি নেতা আটক

কুষ্টিয়া-১ আসনের হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক বিএনপি নেতাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে হোগলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেনকে ওই কেন্দ্রের ভেতর থেকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আমজাদ হোসেন ভোটকেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে ভোটারদের কাছে সরাসরি ভোট প্রার্থনা করছিলেন। যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযুক্তকে আটক করে।

কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নাসিম বলেন, 'নির্বাচনি আইন অমান্য করে কেন্দ্রের ভেতরে প্রচারণা চালানোর অভিযোগে আমজাদ হোসেনকে আটক করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।'

দৌলতপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও অনিন্দ্য গুহ জানিয়েছেন, তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ভোটকেন্দ্রের পরিস্থিতি বর্তমানে শান্ত ও স্বাভাবিক আছে বলে প্রশাসন নিশ্চিত করেছে।

আকরামুজ্জামান আরিফ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর