Logo

সারাদেশ

আনসার সদস্যদের কাঁধে চড়ে ভোট দিলেন বাবুগঞ্জের শতবর্ষী বৃদ্ধ

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৬

আনসার সদস্যদের কাঁধে চড়ে ভোট দিলেন বাবুগঞ্জের শতবর্ষী বৃদ্ধ

ছবি : বাংলাদেশের খবর

বরিশালের বাবুগঞ্জে শতবর্ষী এক ভোটার আনসার সদস্যদের কাঁধে ভর করে ভোটকেন্দ্রে প্রবেশ করে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বয়সের ভারে ন্যুব্জ ও শারীরিক অক্ষমতা উপেক্ষা করে ভোট দিতে আসায় কেন্দ্রে উপস্থিত সবার মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনের চাঁদপাশা ইউনিয়নের ৪৪ নম্বর ঘটকেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১টার দিকে ভোট দিতে আসেন মোশারফ হোসেন।

বয়সজনিত কারণে চলাফেরায় অক্ষম এই ভোটারকে কেন্দ্রে নিয়ে আসেন তার ভাতিজা ফিরোজ মাহমুদ। পরে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে কাঁধে করে ভোটকক্ষে পৌঁছে দেন। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পর সন্তোষ প্রকাশ করেন এই প্রবীণ ভোটার।

ঘটকেরচর গ্রামের হাওলাদার বাড়ির বাসিন্দা মোশারফ হোসেন বলেন, ‘আমার বয়স একশ' বছরের বেশি। একা হাঁটতেও পারি না। ভাতিজা আমাকে বাড়ি থেকে কেন্দ্রে নিয়ে এসেছে। আর দুইজন আনসার সদস্য আমাকে ভোটকক্ষে ঢুকতে সহায়তা করেছে। আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুবই খুশি। কেউ আমাকে জোর করেনি।’

তার ভাতিজা ফিরোজ মাহমুদ জানান, চাচা সাধারণত বাড়ির বাইরে যান না। তবে আজ তিনি নিজেই ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করায় তাকে কেন্দ্রে নিয়ে আসা হয়। তিনি কম শুনতে পান বলেও জানান ফিরোজ।

কেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য তানবিন শরীফ বলেন, ‘অসুস্থ ও চলাফেরায় অক্ষম ভোটারদের সহযোগিতা করাই আমাদের দায়িত্ব। এই মুরব্বি খুবই বৃদ্ধ এবং হাঁটতে পারেন না। তাই আমরা তাকে কাঁধে করে ভোটকক্ষে পৌঁছে দিয়েছি।’

গাজী আরিফুর রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর