মেহেন্দিগঞ্জের ভোটকেন্দ্রের পাশ থেকে ২১টি রামদা উদ্ধার
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩১
ছবি : বাংলাদেশের খবর
বরিশালের মেহেন্দিগঞ্জে একটি ভোটকেন্দ্রের পাশ থেকে ২১টি রামদা উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসংলগ্ন এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
মেহেন্দিগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন আদিন বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রটিতে নাশকতার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র মজুতের খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল সেখানে অবস্থান নেয়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা অস্ত্রগুলো কেন্দ্রের পাশের একটি লাউয়ের ঝাঁকার নিচে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২১টি রামদা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ক্যাপ্টেন আদিন।
এ ঘটনার পর কেন্দ্র এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এআরএস

