Logo

সারাদেশ

কুমিল্লায় বিএনপি নেতাদের ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৩

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৬

কুমিল্লায় বিএনপি নেতাদের ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৩

কুমিল্লা-১০ আসনের লালমাইয়ের একটি ভোটকেন্দ্রে বিএনপির নেতারা হামলা চালিয়ে ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিল দেওয়া ৩৮টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ছোট শরীফপুর ও জামুয়া কেন্দ্রে অপ্রীতিকর ঘটনায় আরও ৫ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চৌদ্দদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মো. আমজাদ হোসেন।

তিনি বলেন, ‘হঠাৎ একদল ব্যক্তি কেন্দ্রে ঢুকে তিনটি কক্ষে জোরপূর্বক প্রবেশ করে ব্যালট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে তারা সিল মারা কোনো ব্যালট বাক্সে ঢোকাতে পারেনি। আমাদের বাধায় তারা ব্যর্থ হয়। পরে ৩৮টি সিল মারা ব্যালট পাওয়া যায়, যেগুলো বাতিল ঘোষণা করা হয়েছে।’

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

জড়িতদের পরিচয় সম্পর্কে তিনি বলেন, ‘তারা অন্য এলাকা থেকে এসেছেন, তাই হামলাকারীদের কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।’

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় বেলা দেড়টা থেকে তিনটা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত ছিল।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, ‘সিল মারা ব্যালটগুলো নষ্ট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এছাড়াও ছোট শরীফপুর ও জামুয়া কেন্দ্রে অপ্রীতিকর ঘটনায় আরও ৫ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর