বরগুনা-১ আসনে ৪০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে হাতপাখা
জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০১
ছবি : বাংলাদেশের খবর
বরগুনা-১ আসনের ৪০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুল হোসাইন অলিউল্লাহ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৮ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এসব কেন্দ্রের ভোট গণনা শেষে অলিউল্লাহ হাতপাখা প্রতীকে ৩০ হাজার ৯১ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৭৩৪ ভোট। এই হিসেবে হাতপাখার প্রার্থী ১ হাজার ৩৫৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
এআরএস

