Logo

সারাদেশ

মেঘনায় কেন্দ্র নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪১

মেঘনায় কেন্দ্র নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১৫ নম্বর ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নাজমুল হাসান ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম ডালিকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে তাঁদের প্রত্যাহার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোট গ্রহণ চলাকালে ওই কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। প্রিসাইডিং কর্মকর্তা কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন। বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। মহিউদ্দিন নামের এক কর্মকর্তাকে নতুন করে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, বর্তমানে কেন্দ্রের পরিস্থিতিতে ভোট গ্রহণ স্বাভাবিক রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেন, চালিভাঙ্গা ইউনিয়নের নলচর কেন্দ্রের প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কোনোভাবেই কেন্দ্র নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁদের প্রত্যাহার করা হয়েছে। তাৎক্ষণিক অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর