ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনে ৫৩ দশমিক ০৩ শতাংশ ভোট পড়েছে। সারা দেশের মতো বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে জেলার ৪২৮টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৩ লাখ ৩০ হাজার ৯২১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭ লাখ ৫ হাজার ৭৮৭ জন। যা মোট ভোটারের প্রায় ৫৩ দশমিক ০৩ শতাংশ।
ফেনী-১ আসনে ভোট পড়েছে ৫৬ দশমিক ৪১ শতাংশ, ফেনী-২ আসনে ৪৯ দশমিক ০২ শতাংশ এবং ফেনী-৩ আসনে ৫৪ দশমিক ৪৭ শতাংশ।
রাত পৌনে ৮টা পর্যন্ত প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ফলাফলে ফেনীর তিনটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। ফেনী-১ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি এবং ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এগিয়ে রয়েছেন।
এএস/

