Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া–২ : এগিয়ে রুমিন ফারহানা

Icon

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৫

ব্রাহ্মণবাড়িয়া–২ : এগিয়ে রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এগিয়ে আছেন।

রাত ৮টা ২৪ মিনিট পর্যন্ত ১৫১টি কেন্দ্রের মধ্যে ১২টির ফল জানা গেছে। সেখানে তিনি হাঁস প্রতীকে ৯ হাজার ৬৪৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ৬ হাজার ৭৪৫ ভোট পেয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে মোট ৯ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮ জন। এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও বিএনপি জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব (খেজুরগাছ প্রতীক)।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, এ পর্যন্ত ভোট পড়েছে ৪৪ দশমিক ৮ শতাংশ।

ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুমিন ফারহানা। ছবি তোলা হয়েছে আজ সকাল সোয়া নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর