Logo

সারাদেশ

ফরিদপুর-১ আসনে বিপুল ভোটে এগিয়ে জামায়াতের প্রার্থী

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৭

ফরিদপুর-১ আসনে বিপুল ভোটে এগিয়ে জামায়াতের প্রার্থী

ফরিদপুর -১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে এখন পর্যন্ত ১১৮টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭,৫২৯। বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৪,৯১৮। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ২২,৬১১ ভোটে এগিয়ে আছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি সংসদীয় আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিকেলে এক ব্রিফিংয়ে জানান, দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে গড় ভোটের হার ছিল ৪৭ দশমিক ৯১ শতাংশ।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। যার মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এছাড়া ১ হাজার ২৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। বর্তমানে সারাদেশের অন্যান্য আসনগুলোতেও ভোট গণনার কাজ চলছে এবং পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করা হচ্ছে।

রাকিবুল/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর