বগুড়ার সাতটি আসনেই তারেক রহমানসহ বিএনপির প্রার্থীরা এগিয়ে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৩
ছবি: সংগৃহীত
বগুড়ার সাতটি আসনের সবকটিতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এর মধ্যে বগুড়া-৬ (সদর) আসনে আংশিক ফলাফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দ্বিগুণ ভোটে এগিয়ে আছেন। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত আংশিক ফলাফলে এ তথ্য জানা গেছে।
বগুড়া-১ আসনে (সারিয়াকান্দি ও সোনাতলা) মোট কেন্দ্র ১২৬টি। ১৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপির কাজী রফিকুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ২৩ হাজার ৭০৩ ভোট। জামায়াতের মো. শাহাবুদ্দিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯ হাজার ৪২৪ ভোট।
বগুড়া-2 আসনে (শিবগঞ্জ) মোট কেন্দ্র ১১৪টি। পাঁচটি কেন্দ্রের ফলাফলে বিএনপির মীর শাহে আলম (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ২৯০ ভোট। জামায়াতের আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২ হাজার ৮৫০ ভোট।
বগুড়া-৩ আসনে (দুপচাঁচিয়া ও আদমদীঘি) মোট কেন্দ্র ১১৮টি। আটটি কেন্দ্রের ফলাফলে বিএনপির আবদুল মহিত তালুকদার (ধানের শীষ) পেয়েছেন ৮ হাজার ৩৫২ ভোট। জামায়াতের নূর মোহাম্মদ আবু তাহের (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭ হাজার ৮০০ ভোট।
বগুড়া-৪ আসনে (কাহালু ও নন্দীগ্রাম) মোট কেন্দ্র ১১৪টি। ২৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপির মোশারফ হোসেন (ধানের শীষ) পেয়েছেন ৩৩ হাজার ১৮১ ভোট। জামায়াতের মোস্তফা ফয়সাল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২৩ হাজার ৫৫৯ ভোট।
বগুড়া-৫ আসনে (শেরপুর ও ধুনট) মোট কেন্দ্র ১৮৮টি। পাঁচটি কেন্দ্রের ফলাফলে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ (ধানের শীষ) পেয়েছেন ৬ হাজার ৪৬১ ভোট। জামায়াতের দবিবুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩ হাজার ৮৯৯ ভোট।
বগুড়া-৬ আসনে (বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা) মোট কেন্দ্র ১৫০টি। ২৭টি কেন্দ্রের ফলাফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান (ধানের শীষ) পেয়েছেন ৩৮ হাজার ৪২৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১৭ হাজার ৪২৮ ভোট।
বগুড়া-৭ আসনে (গাবতলী ও শাজাহানপুর) মোট কেন্দ্র ১৭৩টি। ৫৯টি কেন্দ্রের ফলাফলে বিএনপির মোরশেদ মিল্টন (ধানের শীষ) পেয়েছেন ৮৭ হাজার ৫৬৯ ভোট। জামায়াতের গোলাম রব্বানী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩০ হাজার ৯৭০ ভোট।
এএস/

