Logo

সারাদেশ

বেসরকারিভাবে বিজয়ী মির্জা ফখরুল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৯

বেসরকারিভাবে বিজয়ী মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও-১ আসনে জয় পেয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেসরকারিভাবে তিনি পেয়েছেন ৭২ হাজার ৫৪৭ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পর্যায়ক্রমে কেন্দ্রগুলোর ভোট গণনা শেষে এ তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী, এ আসনে মোট কেন্দ্র ৬২টি। ধানের শীষ প্রতীকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ৭২ হাজার ৫৪৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার পেয়েছেন ৪৪ হাজার ৪০২ ভোট।

অপরদিকে ঠাকুরগাঁও-২ আসনে জামায়াত-সমর্থিত প্রার্থী আব্দুল হাকিম এবং ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির জাহিদুল ইসলাম বিজয়ী হয়েছেন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর