Logo

সারাদেশ

বিএনপি প্রার্থী ফজলুর রহমানের বিপুল ভোটে জয়

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৬

বিএনপি প্রার্থী ফজলুর রহমানের বিপুল ভোটে জয়

ফাইল ছবি

কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বিপুল ভোটে জয়লাভ করেছেন।

প্রাপ্ত ১৫০টি ভোটকেন্দ্রের ফলাফলের ভিত্তিতে তিনি পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫০৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শেখ রোকন রেজা পেয়েছেন ৫৪ হাজার ৭৯৯ ভোট। ফলাফল অনুযায়ী, ফজলুর রহমান ৭৭ হাজার ৭০৪ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।

বিজয়ের পর ফজলুর রহমান ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এই বিজয় ইটনা–মিঠামইন–অষ্টগ্রামের জনগণের প্রত্যাশার প্রতিফলন।’

তিনি এলাকা উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর