Logo

সারাদেশ

খুলনা-৫ : ২৭০২ ভোটের ব্যবধানে হেরে গেলেন মিয়া গোলাম পরওয়ার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৩

খুলনা-৫ : ২৭০২ ভোটের ব্যবধানে হেরে গেলেন মিয়া গোলাম পরওয়ার

মোহাম্মদ আলি আসগার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার পর বেসরকারি ফলাফলে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি)। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৪৭ হাজার ৬৫৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও ১১ দল মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। ফলে ২ হাজার ৭০২ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করলেন লবি।

ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮ জন। ১৫০টি ভোটকেন্দ্রে দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

দুই হেভিওয়েট প্রার্থীর অংশগ্রহণে শুরু থেকেই আসনটিকে ঘিরে ছিল ব্যাপক আলোচনা। শেষ পর্যন্ত গণনা শেষে দেখা গেছে ব্যবধান খুবই কম—যা এ আসনের তীব্র প্রতিদ্বন্দ্বিতার চিত্র ফুটিয়ে তোলে।

বেসরকারি ফলাফলে জয়ী হয়ে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মোহাম্মদ আলি আসগার (লবি)। অন্যদিকে ফলাফল মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।

এএস/

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর