ভোলা-৪ আসনে ধানের শীষের নয়ন বেসরকারিভাবে বিজয়ী
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩
নুরুল ইসলাম নয়ন। ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাসন ও মনপুরা) আসনে বেসরকারি ফলাফলে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ১৫৪টি কেন্দ্রের ফলাফল গণনা শেষে বেসরকারিভাবে এ তথ্য জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন।
প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, নয়ন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৮২ হাজার ৩৯৮ ভোট। এ নিয়ে ভোটের ব্যবধান দাঁড়ায় ১ লাখ ৭ হাজার ৬০৭ ভোট।
মো. ফাহিম/এআরএস

