Logo

সারাদেশ

পিরোজপুরের ৩ আসনের মধ্যে দুটিতে বিএনপি, একটিতে জামায়াত

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০

পিরোজপুরের ৩ আসনের মধ্যে দুটিতে বিএনপি, একটিতে জামায়াত

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনের মধ্যে দুটিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। অপর একটি আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনটি আসনের ৪২০টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।

পিরোজপুর-১ (পিরোজপুর সদর-জিয়ানগর-নাজিরপুর) :

এই আসনের ১৬৮টি কেন্দ্রের ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এক লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন পেয়েছেন এক লাখ ৭ হাজার ১০৫ ভোট।

পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) :

এই আসনের ১৬৭টি কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ পাঁচ হাজার ১৮৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮১৭ ভোট।

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) :

এই আসনের ৮৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রুহুল আমিন দুলাল ৬৩ হাজার ১৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চারবারের এমপি ও ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের ডা. রুস্তম আলী ফরাজী পেয়েছেন ৩৫ হাজার ৬২৯ ভোট।

অপরদিকে শাপলা কলি প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থিত প্রার্থী ডা. শামীম হামেদী পেয়েছেন ৩৫ হাজার ৩১৮ ভোট।

সৈয়দ বশির আহম্মেদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংসদ নির্বাচন বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর