মানিকগঞ্জের তিনটি আসনেই বিএনপির জয়
আফ্রিদি আহাম্মেদ, মানিকগঞ্জ
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫
ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনেই বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি–সমর্থিত প্রার্থীরা। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, মানিকগঞ্জ-১ (১৬৮) আসনে বিএনপি–সমর্থিত প্রার্থী এস এ জিন্নাহ কবীর এক লাখ ৩৭ হাজার ৭৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক পেয়েছেন ৭৭ হাজার ৮১৮ ভোট।
মানিকগঞ্জ-২ (১৬৯) আসনে বিএনপি–সমর্থিত প্রার্থী মঈনুল ইসলাম খান এক লাখ ৭৫ হাজার ৭৭৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী মো. সালাহউদ্দিন পেয়েছেন ৮১ হাজার ৫৩১ ভোট।
অপরদিকে মানিকগঞ্জ-৩ (১৭০) আসনে বিএনপি–সমর্থিত প্রার্থী আফরোজা খানম এক লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ সাইদনূর পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট।
এআরএস

