Logo

সারাদেশ

নওগাঁর ৫টিতে বিএনপি ১টিতে জামায়াত প্রার্থী নির্বাচিত

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬

নওগাঁর ৫টিতে বিএনপি ১টিতে জামায়াত প্রার্থী নির্বাচিত

ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। জেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ লড়াইয়ে পাঁচটি আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা। অপর একটি আসনে জয় পেয়েছে জামায়াতে ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে উল্লাস ও আনন্দ মিছিল করতে দেখা গেছে।

আসনভিত্তিক ফলাফল নিচে তুলে ধরা হলো :

নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) :

এ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির মোস্তাফিজুর রহমান (ধানের শীষ)। তিনি ১ লাখ ৪৯ হাজার ২০২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাহাবুবুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৩ ভোট। জয়ের ব্যবধান ২৩ হাজার ১০৯ ভোট।

নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) :

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এ আসনে জয় পেয়েছেন জামায়াত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক (দাঁড়িপাল্লা)। তিনি ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শামসুজ্জোহা খান (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট। জয়ের ব্যবধান ৬ হাজার ৯৯৩ ভোট।

নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) :

জেলার মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির ফজলে হুদা বাবুল (ধানের শীষ)। তিনি ১ লাখ ৬২ হাজার ৮৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাহফুজুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৬৩ ভোট। জয়ের ব্যবধান ৪৯ হাজার ৫৬৭ ভোট।

নওগাঁ-৪ (মান্দা) : এ আসনে বিএনপির ডা. ইকরামুল বারী টিপু (ধানের শীষ) ১ লাখ ৩৩ হাজার ৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাকিব (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৬ হাজার ৮১৪ ভোট। জয়ের ব্যবধান ৩৬ হাজার ৯৮৭ ভোট।

নওগাঁ-৫ (সদর) : নওগাঁ সদর আসনে বিজয়ী হয়েছেন বিএনপির জাহিদুল ইসলাম ধলু (ধানের শীষ)। তিনি ১ লাখ ২৮ হাজার ৩৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আ স ম সায়েম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৩ হাজার ২০৯ ভোট। জয়ের ব্যবধান ২৫ হাজার ১৫৭ ভোট।

নওগাঁ-৬ (রানীনগর ও আত্রাই) : শেষ আসনটিতে বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম (ধানের শীষ) ১ লাখ ৮ হাজার ৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের খবিরুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৫ হাজার ৮৮৬ ভোট। জয়ের ব্যবধান ১২ হাজার ১৮৪ ভোট।

এম এ রাজ্জাক/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন গণভোট বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর