কক্সবাজার-৪ : পোস্টাল ব্যালটে পিছিয়েও ধানের শীষের জয়
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪
ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির শাহজাহান চৌধুরী। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ২২ হাজার ৯শ’ ৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৯শ’ ৮০ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে বেসরকারিভাবে এ ফলাফল জানা যায়।
উখিয়া উপজেলার ৫৪টি কেন্দ্রে শাহজাহান চৌধুরী পেয়েছেন ৬০ হাজার ১১ ভোট, আর নুর আহমদ আনোয়ারী পেয়েছেন ৫৮ হাজার ৯শ’ ৩৯ ভোট। টেকনাফের ৬১টি কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৬২ হাজার ৩শ’ ৩৭ ভোট, আর দাঁড়িপাল্লা পেয়েছে ৬১ হাজার ১শ’ ৪ ভোট।
পোস্টাল ব্যালটে অবশ্য এগিয়ে ছিলেন জামায়াত প্রার্থী। ৩ হাজার ৮শ’ ৬৬ জন নিবন্ধিত ভোটারের মধ্যে বৈধ ভোট দিয়েছেন ২ হাজার ৫শ’ ৫০ জন। বাতিল হয়েছে ৩৬ ভোট।
প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষরিত ফলাফল শিট অনুযায়ী, পোস্টাল ব্যালটে নুর আহমদ আনোয়ারী পেয়েছেন ১ হাজার ৯শ’ ৩৭ ভোট। শাহজাহান চৌধুরী পেয়েছেন ৫শ’ ৬১ ভোট।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এআরএস

