Logo

সারাদেশ

ঢাকা-১৯ : বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী সালাউদ্দিন

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮

ঢাকা-১৯ : বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী সালাউদ্দিন

ছবি : বাংলাদেশের খবর

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে ঢাকা-১৯ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

আসনটির মোট ২৭৫টি কেন্দ্রে ডা. দেওয়ান সালাউদ্দিন পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী দিলশানা পারুল শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট। বিএনপি প্রার্থী ৬৫ হাজার ৬৯৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।

অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মোহাম্মদ ফারুক খান পেয়েছেন ১০ হাজার ৫৪৫ ভোট, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের বাহাদুর ইসলাম ইমতিয়াজ পেয়েছেন ২ হাজার ৪০৭ ভোট, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের শেখ শওকত হোসেন পেয়েছেন ৬৮৪ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের মো. ইসরাফিল হোসেন সাভারী পেয়েছেন ৬৪৪ ভোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ছাতা প্রতীকের চৌধুরী হাসান সারওয়ার্দী পেয়েছেন ৬৩৭ ভোট ও বাংলাদেশ মুসলিম লীগের হারিকেন প্রতীকের মো. কামরুল পেয়েছেন ২১৩ ভোট।

গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে পড়েছে ১ লাখ ৭৭ হাজার ৬১৮ ভোট এবং 'না'-এর পক্ষে পড়েছে ৪৭ হাজার ১১১ ভোট।

এ আসনে মোট ভোটার ৭ লাখ ৪১ হাজার ৫৫২ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩ লাখ ৩৬ হাজার ৮৮৬ জন। বাতিল হয়েছে ৫ হাজার ৪৮৭টি ভোট। প্রদত্ত ভোটের হার ৪৫ দশমিক ৪৩ শতাংশ।

সাইফুল ইসলাম শাওন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন গণভোট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর