Logo

সারাদেশ

নরসিংদী-২ আসনে জয়ী বিএনপির আব্দুল মঈন খান

Icon

মো. বেলায়েত হোসেন, পলাশ (নরসিংদী)

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৬

নরসিংদী-২ আসনে জয়ী বিএনপির আব্দুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনের ৯১টি ভোটকেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার রাতে পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এ ফল ঘোষণা করেন।

ধানের শীষ প্রতীকে ড. মঈন খান পেয়েছেন ৯২ হাজার ৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা আমজাদ হোসাইন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১৬৮ ভোট। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোলাম সারোয়ার তুষার শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ২৩৬ ভোট।

এ আসনে মোট ভোটার ২ লাখ ৮৩ হাজার ৭৭৯ জন। ৯১টি কেন্দ্রে সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৫৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বিএনপি, জামায়াত ও এনসিপিসহ ছয়টি রাজনৈতিক দল এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে।

ফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংসদ নির্বাচন বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর