Logo

সারাদেশ

নরসিংদীর পাঁচটি আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়

Icon

সুমন রায়, নরসিংদী

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪

নরসিংদীর পাঁচটি আসনেই বিএনপির নিরঙ্কুশ জয়

নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনের সবকটিতেই বিএনপি মনোনীত প্রার্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার ছয় উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এই তথ্য জানা যায়।

ফলাফল ঘোষণার পর পরই পাঁচটি আসনে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিপুল আনন্দ-উল্লাস লক্ষ করা যায়। এতে পুনরায় নরসিংদীর সব কয়টি আসন দখলে নিল বিএনপি।

নরসিংদী-১ (সদর) : এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৬৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. ইব্রাহিম ভূঞা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৩০ ভোট। এ আসনে ভোট পড়েছে ৫৮.৮২ শতাংশ।

নরসিংদী-২ (পলাশ) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ধানের শীষ প্রতীকে ৯২ হাজার ৩৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আমজাদ হোসাইন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১৬৮ ভোট। অপর প্রার্থী এনসিপির গোলাম সারোয়ার (সারোয়ার তুষার) শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ২৩৬ ভোট। এ আসনে ভোট পড়েছে প্রায় ৫৫ শতাংশ।

নরসিংদী-৩ (শিবপুর) : জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী ধানের শীষ প্রতীকে ৮১ হাজার ৪১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম মৃধা হাঁস প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৪০১ ভোট। এ আসনে ভোট পড়েছে প্রায় ৬১ শতাংশ।

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) : জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরদার মো. সাখাওয়াত হোসেন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট। এ আসনে ভোট পড়েছে ৫৩.০৬ শতাংশ।

নরসিংদী-৫ (রায়পুরা) : কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক মো. আশরাফ উদ্দিন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী তাজুল ইসলাম রিকশা প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট। এ আসনে ভোট পড়েছে ৪৯.০৫ শতাংশ।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন গণভোট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর