Logo

সারাদেশ

কুমিল্লার ৮টিতে বিএনপি, ২টি জামায়াত জোট ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী

Icon

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯

কুমিল্লার ৮টিতে বিএনপি, ২টি জামায়াত জোট ও ১টিতে স্বতন্ত্র বিজয়ী

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লার ১১টি আসনের মধ্যে আটটিতে বিএনপি, দুইটিতে জামায়াতে ইসলামী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুমিল্লার সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ হাবিবুর রহমান এ ফলাফল নিশ্চিত করেন।

ঘোষিত ফলাফলে কুমিল্লা-১ (দেবিদ্বার) আসনে বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন ২৮ হাজার ৫৫ ভোটের ব্যবধানে জয়ী হন। তার প্রাপ্ত ভোট এক লাখ ৪০ হাজার ৩০৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মনিরুজ্জামান বাহালুল পান এক লাখ ১২ হাজার ২০৫ ভোট।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস-মেঘনা) আসনে বিএনপির সেলিম ভূইয়া ১৪ হাজার ৮৮৩ ভোটের ব্যবধানে জয়ী হন। তার ভোট ৭৬ হাজার ২৬৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন পান ৬১ হাজার ৩৮৫ ভোট।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ৫৩ হাজার ৫১৩ ভোটের ব্যবধানে জয়ী হন। তার ভোট এক লাখ ৫৮ হাজার ৯৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইউসুফ হাকিম সোহেল পান এক লাখ চার হাজার ৫৮০ ভোট।

কুমিল্লা-৪ (দাউদকান্দি) আসানে এনসিপির হাসনাত আবদুল্লাহ এক লাখ ১০ হাজার ২৩ ভোটের ব্যবধানে জয়ী হন। তার ভোট এক লাখ ৬০ হাজার ৮১। নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন পান ৪৯ হাজার ৮৪৫ ভোট।

কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) আসনে বিএনপির জসিম উদ্দিন ৮৫ হাজার ২৮০ ভোটের ব্যবধানে জয়ী হন। তার ভোট এক লাখ ৯৯ হাজার ৩১০। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ড. মোবারক হোসেন পান এক লাখ ১৪ হাজার ৩০ ভোট।

কুমিল্লা-৬ (মুরাদনগর-নাঙ্গলকোট) আসনে বিএনপির মনিরুল হক চৌধুরী ৮৫ হাজার ২৮০ ভোটের ব্যবধানে জয়ী হন। তার ভোট এক লাখ ৯৯ হাজার ৩১০। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কাজী দ্বীন মোহাম্মদ পান এক লাখ ১৪ হাজার ৩০ ভোট।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন ৪২ হাজার ৮৯৪ ভোটের ব্যবধানে জয়ী হন। তার ভোট ৯০ হাজার ৮১৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেদোয়ান আহমেদ পান ৪৭ হাজার ৯২৫ ভোট।

কুমিল্লা-৮ (বরুড়া-লাকসাম) আসনে বিএনপির জাকারিয়া তাহের সুমন এক লাখ ২৪ হাজার ১৮৭ ভোটের ব্যবধানে জয়ী হন। তার ভোট এক লাখ ৬৯ হাজার ২৭৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শফিকুল আলম হেলাল পান ৪৫ হাজার ৯১ ভোট।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির আবুল কালাম ৫৪ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে জয়ী হন। তার ভোট এক লাখ ৬৮ হাজার ১০৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী পান এক লাখ ১৩ হাজার ৪৫৪ ভোট।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মোবাশ্বের আলম ভূইয়া ৪৫ হাজার ৬৯৭ ভোটের ব্যবধানে জয়ী হন। তার ভোট এক লাখ ৬১ হাজার ৮৪৭। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা ইয়াছিন আরাফাত পান এক লাখ ১৬ হাজার ১৫০ ভোট।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ৫৬ হাজার ৭০০ ভোটের ব্যবধানে জয়ী হন। তার ভোট এক লাখ ৩৩ হাজার ৩০৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কামরুল হুদা পান ৭৬ হাজার ৬৩৮ ভোট।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণভোট সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর