যশোরের ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে বিএনপির জয়
যশোর প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭
ছবি : বাংলাদেশের খবর
যশোরের ছয়টি সংসদীয় আসনের পাঁচটিতে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা ‘দাড়িপাল্লা’ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। অপর একটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ‘ধানের শীষ’ প্রতীকে জয়লাভ করেছেন। নির্বাচন পরবর্তী বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে এ জানা যায়।
যশোর-১ আসনে জামায়াতের মাওলানা আজিজুর রহমান এক লাখ ১৯ হাজার ৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। এর মধ্যে পোস্টাল ভোট এক হাজার ৭১৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নুরুজ্জামান লিটন পান ৯৩ হাজার ৫৪২ ভোট। লিটনের পোস্টাল ভোট ৫৪৭টি।
যশোর-২ আসনে জামায়াতের ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এক লাখ ৭১ হাজার ৯৯১ ভোট পেয়ে জয়ী হন। তার পোস্টাল ভোট তিন হাজার ৪৯৩টি। বিএনপির সাবিরা সুলতানা পান এক লাখ ৪৬ হাজার ৩২২ ভোট। তার পোস্টাল ভোট এক হাজার ৩৯১টি।
যশোর-৩ আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত দুই লাখ এক হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার পোস্টাল ভোট এক হাজার ৬৯২টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল কাদের পান এক লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট। তার পোস্টাল ভোট তিন হাজার ৪টি।
যশোর-৪ আসনে জামায়াতের গোলাম রছুল এক লাখ ৭৭ হাজার ৫৩৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তার পোস্টাল ভোট দুই হাজার ২৯১টি। বিএনপির মতিয়ার রহমান ফারাজী পান এক লাখ ২৮ হাজার ১৭২ ভোট। তার পোস্টাল ভোট ৮৬৮টি।
যশোর-৫ আসনে জামায়াতের গাজী এনামুল হক এক লাখ ৩২ হাজার ৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার পোস্টাল ভোট দুই হাজার ২৮০টি। এ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী শহিদ ইকবাল (কলস প্রতীক) পান ৮৫ হাজার ৫১৭ ভোট। তার পোস্টাল ভোট ৭৬৯টি। অপরদিকে বিএনপির দলীয় প্রার্থী রশিদ আহমদ পান ৫৫ হাজার ৪১৯ ভোট। তার পোস্টাল ভোট ৪৬০টি।
যশোর-৬ আসনে জামায়াতের মুক্তার আলী ৯২ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার পোস্টাল ভোট এক হাজার ২১৬টি। বিএনপির আবুল হোসেন আজাদ পান ৭৯ হাজার ৯৭৯ ভোট। তার পোস্টাল ভোট ৮২০টি।
শহিদ জয়/এআরএস

