Logo

সারাদেশ

জামায়াত উগ্রবাদী দল, তাদের উত্থানের জন্য আ.লীগ দায়ী : মির্জা ফখরুল

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৩

জামায়াত উগ্রবাদী দল, তাদের উত্থানের জন্য আ.লীগ দায়ী : মির্জা ফখরুল

জামায়াতকে উগ্রবাদী দল আখ্যা দিয়ে তাদের উত্থানের পেছনে আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। 

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসন ছিল। যখন গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন আটকে দেওয়া হয়, তার যখন কণ্ঠ রুদ্ধ করা হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে এবং সেটাই এদেশে হয়েছে। আজকে যেটুকু উত্থান হয়েছে জামায়াতে ইসলামের, সেটা আওয়ামী লীগের কারণে। তাদের দমন পীড়ন-মূলক যে শাসন, বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া, তাদেরকে ইনোসিয়েট করতে না দেওয়া। এসব কারণেই এমনটা হয়েছে। 

তিনি বলেন, ইতোমধ্যে জনগণ তাদের রিজেক্ট করেছে। বিএনপি তিনভাগের ২ ভাগ মেজরিটি পেয়ে গেছে। জনগণ আবারও সুষ্ঠু, সৎ ও কল্যাণমুখী রাজনীতির মধ্য দিয়ে সমস্ত অপ-প্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে।

আবু সালেহ/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর