Logo

সারাদেশ

নড়াইলে রেল ব্রিজের পাশের বিল থেকে মরদেহ উদ্ধার

Icon

নড়াইল সংবাদদাতা

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২২

নড়াইলে রেল ব্রিজের পাশের বিল থেকে মরদেহ উদ্ধার

নড়াইল সদর উপজেলার তুলারামপুর রেল ব্রিজের দক্ষিণ পাশের বিল থেকে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স (৫৫) বছর।

নিহত শরিফুল যশোর সদর উপজেলার জগমোহনপুর গ্রামের মৃত ইন্তাজ আলী তরফদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে লাশটি রেল ব্রিজের দক্ষিণ পাশের বিলে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাইনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠানো হবে।ময়নাতদন্তের রিপোর্টের পর আমরা মৃত্যুর সঠিক কারণ জানতে পারব। 

কৃপা বিশ্বাস/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর