Logo

সারাদেশ

বগুড়ায় পিতার ব্যবসা প্রতিষ্ঠানে মিলল সন্তানের ক্ষত-বিক্ষত লাশ

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৫

বগুড়ায় পিতার ব্যবসা প্রতিষ্ঠানে মিলল সন্তানের ক্ষত-বিক্ষত লাশ

বগুড়ায় পিতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৬ বছর বয়সী এক কিশোরের ক্ষত-বিক্ষত রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শহরের নিশিন্দারা ট্যাংকের সাঁকো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম আলিফ (১৬)। তিনি বগুড়া পৌরসভার দক্ষিণ বৃন্দাবন পাড়া এলাকার বাসিন্দা মো. রিপন সাহার ছেলে। আলিফ সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করার পর বাবার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন সাহার মালিকানাধীন ‘রিপন সার্ভিসিং সেন্টার’ ও রিকশা গ্যারেজের ভেতরে আলিফের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বগুড়া সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, আলিফের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

জুয়েল হাসান/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর